মূল বিষয়ে যান
CreatifyBD
আপনার প্রয়োজন জানান

CreatifyBD সম্পর্কে

সুন্দর কাজের সঙ্গে
দরকার ভালো বোঝাপড়া।

CreatifyBD একটি প্রতিষ্ঠাতা-পরিচালিত ক্রিয়েটিভ ব্যবসা। বাংলাদেশের ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং, প্যাকেজিং, কনটেন্ট, ভিডিও ও ওয়েবসাইট নিয়ে কাজ করি। আপনার পণ্য বা সেবা গ্রাহক সহজে বুঝতে পারছেন কি না—ডিজাইনের পাশাপাশি সেটিও আমাদের ভাবনার অংশ।

পরিচিত ভাষায় কথা

বাংলাদেশের গ্রাহকের কাছে স্বাভাবিক শোনায় এমন লেখা ও প্রাসঙ্গিক ডিজাইন।

একসঙ্গে গুছিয়ে কাজ

পোস্ট, ভিডিও, ব্র্যান্ডিং ও ওয়েবসাইটে একই ব্যবসার পরিচিতি বজায় রাখার চেষ্টা।

পরিষ্কার দায়িত্ব

শুরুতেই কাজের তালিকা, সময়, খরচ ও মতামত দেওয়ার ধাপ মিলিয়ে নেওয়া।

কাজের পেছনের মানুষ ও ভাবনা

আপনার ব্যবসার গল্পটা আগে বুঝতে চাই।

আপনি কী বিক্রি করেন, কাদের কাছে পৌঁছাতে চান, আর কোথায় আটকে আছেন—ভালো কাজের শুরু এই কথাগুলো থেকেই। CreatifyBD-তে ডিজাইন, ভিডিও ও ওয়েবসাইটের কাজ একসঙ্গে গুছিয়ে নিতে পারেন।

আমাদের কাছে প্রতিটি কাজের পেছনে একজন উদ্যোক্তার সময়, পরিশ্রম ও স্বপ্ন আছে। সেই দায়িত্ব মাথায় রেখেই আমরা কাজ করতে চাই।
এমডি আলামিন আলীপ্রতিষ্ঠাতা, CreatifyBD

কাজের পদ্ধতি

কাজ এগোবে পরিষ্কার পাঁচ ধাপে

শুরু থেকে শেষ পর্যন্ত জানবেন, কী হচ্ছে এবং আপনার মতামত কখন প্রয়োজন।

  1. আপনার কথা শুনি

    ব্যবসা, গ্রাহক ও কাজের প্রয়োজন নিয়ে আলোচনা করি।

  2. পরিকল্পনা ঠিক করি

    কাজের পরিধি, খরচ, সময়সীমা ও সংশোধনের নিয়ম মিলিয়ে নিই।

  3. কাজ তৈরি করি

    সম্মত পরিকল্পনা অনুযায়ী ডিজাইন, লেখা বা ভিডিও প্রস্তুত করি।

  4. মতামত নিই

    খসড়া দেখিয়ে আপনার মতামত অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন করি।

  5. কাজ বুঝিয়ে দিই

    চূড়ান্ত ফাইল এবং সম্মত প্রকাশের কাজ গুছিয়ে দিই।