মূল বিষয়ে যান
CreatifyBD
আপনার প্রয়োজন জানান

আমাদের সেবা

গ্রাফিক ডিজাইন ও ব্র্যান্ডিং

নতুন পরিচিতি তৈরি হোক কিংবা পুরোনো ডিজাইন গুছিয়ে নেওয়া—ব্যবসার ধরন ও ব্যবহারের জায়গা মাথায় রেখে কাজ করি। কী কী ডিজাইন ও ফাইল লাগবে, তা শুরুতেই ঠিক করে নিই।

গ্রাফিক ডিজাইন ও ব্র্যান্ডিং কাজের ধারণামূলক উপস্থাপনা

কাদের জন্য এই সেবা

নতুন ব্র্যান্ডের পরিচিতি, পণ্যের প্যাকেজিং কিংবা নিয়মিত প্রচারের ডিজাইন দরকার—এমন ব্যবসার জন্য।

  • লোগো, রঙ ও টাইপোগ্রাফিতে পরিচিতি গুছিয়ে নেওয়া
  • প্যাকেট, লেবেল ও স্টিকারে প্রয়োজনীয় তথ্য পড়তে সুবিধা করা
  • ব্রোশিওর, ক্যাটালগ, বিজ্ঞাপন ও করপোরেট মার্চেন্ডাইজে একই ব্র্যান্ড পরিচিতি রাখা

যেসব কাজ অন্তর্ভুক্ত করা যায়

  • লোগো ও ব্র্যান্ডের রঙ
  • সোশ্যাল মিডিয়া ডিজাইন
  • প্যাকেজিং ও লেবেল
  • প্রিন্টের উপযোগী ফাইল

সব কাজ প্রতিটি প্রস্তাবে অন্তর্ভুক্ত নয়। আপনার প্রয়োজন অনুযায়ী চূড়ান্ত deliverable ও ফাইলের তালিকা লিখিতভাবে মিলিয়ে নেওয়া হবে।

শুরু করার আগে যা জানা দরকার

আপনার কাছ থেকে প্রয়োজন

লোগো, অনুমোদিত লেখা, পণ্যের তথ্য, সঠিক মাপ ও প্রিন্টারের dieline দিন। প্যাকেজিংয়ের উপাদান, ওজন, ব্যবহারবিধি ও আইনগত তথ্য ব্যবসার পক্ষ থেকে নিশ্চিত করতে হবে।

কাজের সীমা

এটি ডিজাইন সেবা। প্রিন্টিং, প্যাকেজিং উৎপাদন, ডেলিভারি, ট্রেডমার্ক নিবন্ধন বা পণ্যের আইনগত অনুমোদন এর অন্তর্ভুক্ত নয়। তৃতীয় পক্ষের ছবি ও ফন্টের লাইসেন্স প্রয়োজন হলে আগে জানানো হবে।

সময় ও অনুমোদন

ডিজাইনের সংখ্যা, ভ্যারিয়েন্ট, dieline এবং ব্রিফ দেখে সময় জানানো হবে। প্রিন্টের আগে বানান, মাপ, বারকোড ও রঙের proof আপনার এবং প্রিন্টারের সঙ্গে মিলিয়ে নিতে হবে।

মূল্য ও সংশোধন

একটি লেবেল, পূর্ণ প্যাকেজিং রেঞ্জ ও ব্র্যান্ড পরিচিতির কাজের পরিধি আলাদা। প্রয়োজনীয় ডিজাইন, ভ্যারিয়েন্ট ও ফাইলের তালিকা অনুযায়ী লিখিত মূল্যপ্রস্তাব দেওয়া হবে।

সংশোধনের পরিমাণ, নতুন কাজের মূল্য এবং payment schedule প্রস্তাবে লিখে নিন। সংশোধনের নীতিমালা পড়ুন

কাজের পদ্ধতি

কাজ এগোবে পরিষ্কার পাঁচ ধাপে

শুরু থেকে শেষ পর্যন্ত জানবেন, কী হচ্ছে এবং আপনার মতামত কখন প্রয়োজন।

  1. আপনার কথা শুনি

    ব্যবসা, গ্রাহক ও কাজের প্রয়োজন নিয়ে আলোচনা করি।

  2. পরিকল্পনা ঠিক করি

    কাজের পরিধি, খরচ, সময়সীমা ও সংশোধনের নিয়ম মিলিয়ে নিই।

  3. কাজ তৈরি করি

    সম্মত পরিকল্পনা অনুযায়ী ডিজাইন, লেখা বা ভিডিও প্রস্তুত করি।

  4. মতামত নিই

    খসড়া দেখিয়ে আপনার মতামত অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন করি।

  5. কাজ বুঝিয়ে দিই

    চূড়ান্ত ফাইল এবং সম্মত প্রকাশের কাজ গুছিয়ে দিই।

সাধারণ প্রশ্নের উত্তর

লোগোর সঙ্গে কী কী ফাইল পাওয়া যাবে?

কাজের প্রস্তাবে vector/source file, PDF, PNG এবং রঙের সংস্করণের তালিকা থাকবে। Brand guideline বা অতিরিক্ত প্রয়োগের ডিজাইন প্রয়োজন হলে তা শুরুতেই জানান।

প্যাকেজিং কি সরাসরি প্রিন্ট করা যাবে?

প্রিন্টারের দেওয়া মাপ, bleed, dieline ও color specification অনুযায়ী final artwork তৈরি করা হয়। উৎপাদনের আগে প্রিন্টারের proof অনুমোদন করুন; পর্দার রঙ ও মুদ্রিত রঙ একেবারে একই নাও হতে পারে।

একই পণ্যের একাধিক ভ্যারিয়েন্ট করা যাবে?

হ্যাঁ, প্রয়োজনীয় ভ্যারিয়েন্ট, মাপ এবং প্রতিটির লেখা আগে দিন। নতুন ভ্যারিয়েন্ট বা মাপের পরিবর্তন কাজের পরিমাণ ও মূল্যকে প্রভাবিত করতে পারে।

আপনার কাজের কথা বলুন

ব্যবসার ধরন, প্রয়োজনীয় কাজ ও সম্ভাব্য সময় জানালে আলোচনা শুরু করা সহজ হয়।

প্রয়োজন জানান