মূল বিষয়ে যান
CreatifyBD
আপনার প্রয়োজন জানান

কাজের আগে জেনে নিন

ব্যবহারের শর্তাবলী (Terms of Service)

সর্বশেষ পর্যালোচনা: ২ নভেম্বর ২০২৬

CreatifyBD-এর সার্ভিস গ্রহণ করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি জানাচ্ছেন। অনুগ্রহ করে শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন।

১. সার্ভিস চুক্তি

CreatifyBD ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভিডিও এডিটিং এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস প্রদান করে। প্রতিটি সার্ভিসের কাজের পরিধি ও ডেলিভারি সময় আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হয়।

২. মূল্য ও পেমেন্ট পদ্ধতি

  • সকল মূল্য বাংলাদেশি টাকা (৳) তে নির্ধারিত।
  • প্রজেক্ট শুরু করার পূর্বে আলোচনার ভিত্তিতে চুক্তি সম্পন্ন হয়।
  • যেকোনো প্রচলিত স্থানীয় ব্যাংক বা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যায়।

পেমেন্টের আগে লিখিত প্রস্তাব, অগ্রিমের পরিমাণ, বাকি টাকা দেওয়ার সময় এবং প্রাপকের পরিচয় মিলিয়ে নিন। ওয়েবসাইটে কোনো অপরিচিত ব্যক্তির পাঠানো payment request গ্রহণ করবেন না।

৩. মেধাস্বত্ব ও কপিরাইট

প্রজেক্টের সম্পূর্ণ পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ডেলিভারিকৃত ডিজাইনের পূর্ণ বাণিজ্যিক মালিকানা ক্লায়েন্টের কাছে ন্যস্ত হবে। ক্লায়েন্টের বিশেষ আপত্তি না থাকলে CreatifyBD তাদের পোর্টফোলিওতে কাজের নমুনা প্রদর্শন করতে পারবে।

Editable/source file, তৃতীয় পক্ষের font, ছবি, music এবং অন্য licensed asset-এর তালিকা ও ব্যবহারাধিকার প্রস্তাবে স্পষ্ট করুন। অন্যের মালিকানাধীন উপকরণের নিজস্ব license শর্ত থাকে।

৪. ক্লায়েন্টের দায়িত্ব

  • কাজের জন্য প্রয়োজনীয় সঠিক ব্রিফ ও তথ্য সময়মতো সরবরাহ করা।
  • ডিজাইন ড্রাফট পাওয়ার পর একসঙ্গে সুস্পষ্ট ফিডব্যাক প্রদান করা এবং চূড়ান্ত বানান, তথ্য ও মাপ যাচাই করা।

৫. কাজের পরিধি ও মতভেদ

অতিরিক্ত পেজ, নতুন ডিজাইন বা অনুমোদিত ধারণার বাইরে কাজ প্রয়োজন হলে তার মূল্য ও সময় আগে লিখিতভাবে ঠিক করুন। কোনো সমস্যা হলে প্রস্তাব, payment reference এবং সংশ্লিষ্ট কাজের বিবরণ দিয়ে যোগাযোগ করুন, যাতে বিষয়টি যাচাই করা যায়। এই পাতার তথ্য প্রযোজ্য আইনি অধিকার বাতিল করার দাবি করে না।